প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৮:৩৩ পিএম
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানতে পূর্বে ব্যবহার হওয়া নম্বরটি পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ অক্টোবর এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি দুটি ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। ওয়েবসাইট দুটি হলো—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd।
প্রসঙ্গত, আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হতো। তবে এবার ফল জানতে শিক্ষার্থীদের নতুন নম্বর ১৬১৪০-এ মেসেজ পাঠাতে হবে।