× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোয়িংয়ের পর এয়ারবাস থেকে আরও ১০ উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

বিবিসি বাংলা

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৯ পিএম

এয়ারবাস থেকে আরও ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ছবি: অ্যারোরিপোর্ট

এয়ারবাস থেকে আরও ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ছবি: অ্যারোরিপোর্ট

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার ইউরোপের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে আরও ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে আগামী অক্টোবর মাসে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।

সচিবালয়ে মঙ্গলবার আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, “এখন পর্যন্ত বোয়িংয়ের সঙ্গে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ১৫টি ওয়াইড-বডি ও ১১টি ন্যারো-বডি উড়োজাহাজ রয়েছে”।

বোয়িং থেকে একসঙ্গে এত উড়োজাহাজ কেনার সক্ষমতা নিয়ে প্রশ্নের বিষয়ে মন্ত্রী বলেন, “চুক্তি স্বাক্ষর করলেই সব উড়োজাহাজ এখনই নিতে হবে—বিষয়টি এমন নয়। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালে দেশে আসবে। তবে ২০২৭-২৮ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহের জন্য বোয়িংকে অনুরোধ করা হচ্ছে”।


তিনি জানান, পর্যায়ক্রমে বাকি উড়োজাহাজগুলো ২০৩৫-৩৬ সাল পর্যন্ত দেশে আসবে। এসব উড়োজাহাজ কেনার জন্য এখনই পুরো অর্থ পরিশোধ করতে হচ্ছে না। উড়োজাহাজগুলো দেশে আসার পর বিমান পরিচালনা থেকে অর্জিত আয় দিয়েই এর ব্যয় মেটানো সম্ভব হবে বলে জানান তিনি।

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রী বলেন, “বহর সম্প্রসারণের মাধ্যমে দেশের এভিয়েশন খাতকে আরও উন্নত করতে চায় সরকার। বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়ার পাশাপাশি যাত্রীসংখ্যা বাড়লে সামগ্রিকভাবে টিকিটের দাম কমানোর সুযোগ তৈরি হবে”।

 বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ কেনার চুক্তিও যথার্থ হবে বলে তিনি মনে করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা