× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর স্ত্রীরাও ফ্যামিলি কার্ড পাবেন: এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৬ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৪ পিএম

রংপুরে একটি অনুষ্ঠানে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: ভিডিও থেকে

রংপুরে একটি অনুষ্ঠানে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: ভিডিও থেকে

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর স্ত্রীরাও ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রংপুরে একটি অনুষ্ঠানে মঙ্গলবার এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, “আমাদের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের মিসেসও ফ্যামিলি কার্ড পাবেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবায়দা রহমানও ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। ফ্যামিলি কার্ড থেকে কেউ বাদ পড়বেন না”।


পাশাপাশি, কৃষকদের সার্বিক উন্নয়ন, সার-বীজ প্রাপ্তি এবং কৃষি প্রণোদনা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একই সময়ের মধ্যে দেশের সব কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার কথাও নিশ্চিত করেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, “কৃষক কার্ডের জন্য তদবির করার প্রয়োজন নাই। কৃষক কার্ড ইউনিভার্সাল, সবার জন্য। তালিকাভুক্তির কাজ চলছে। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের ২ কোটি ১০ লাখ কৃষক যারা রয়েছেন আগামী চার বছরের মধ্যে সরকার তাদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবেন”। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা