× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ নিতে পারবে না ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২০:১১ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের সুদহার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, এ স্কিমের আওতায় কৃষক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নিতে পারবে ব্যাংক। শরীয়াহভিত্তিক ব্যাংকের ক্ষেত্রেও মুনাফার হার ৭ শতাংশের মধ্যে রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ থেকে রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। তবে কৃষক পর্যায়ে ঋণ বিতরণের ক্ষেত্রে আদায়যোগ্য সুদ ৭ শতাংশের বেশি হতে পারবে না।

শরীয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের অনুমোদিত বিনিয়োগ নীতিমালা অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবে। তবে কোনো গ্রাহকের কাছ থেকেই নির্ধারিত ৭ শতাংশের বেশি মুনাফা নেওয়া যাবে না। প্রযোজ্য ক্ষেত্রে ঋণের ক্রমহ্রাসমান স্থিতির ওপর সুদ বা মুনাফা আরোপ করতে হবে। নির্ধারিত হার সব গ্রাহকের জন্য সমভাবে প্রযোজ্য হবে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনঃঅর্থায়ন গ্রহণের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অর্থ পরিশোধ করতে হবে। এ সময়ের মধ্যে আসল অর্থের সঙ্গে ৩ শতাংশ সুদ বা মুনাফাও পরিশোধ করতে হবে।

স্কিমের অর্থ যথাযথভাবে ব্যবহার না করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে কৃষক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ বা মুনাফা আদায় করা হলে অতিরিক্ত আদায়কৃত অর্থের ওপর আরও ২ শতাংশ সুদ আরোপ করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৩০ আগস্ট জারি করা এ নির্দেশনায় ৮ জুনের আগের সার্কুলারের কয়েকটি অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছে। সংশোধিত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। তবে স্কিমের অন্যান্য বিষয় আগের নির্দেশনা অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া কৃষক পর্যায়ে ৭ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বিতরণের তথ্য প্রচারের জন্য ব্যাংকগুলোকে শাখার ভেতর ও বাইরে সহজে দৃশ্যমান স্থানে ব্যানার স্থাপন করতে হবে। এসব ব্যানারে ৭ শতাংশ সুদ বা মুনাফায় ঋণ বিতরণের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা