বাসস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২০:১০ পিএম
জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৬২ কোটি ডলার। ছবি: বাসস
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৮ দিনে দেশে ২৬২ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে। যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় ১৯.৮ শতাংশ বেশি।
২০২৫ সালের ১ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, গত ২৮ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৭০ লাখ ডলার।