× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লংমার্চ করতে বিরোধী দল ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২০:৫৪ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ২২:১২ পিএম

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

বিরোধী দলের ঘোষিত আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চে ১ লাখ লিটার তেল ব্যবহার হবে জানিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “জ্বালানির যদি সমস্যাই হয়, তাহলে বিরোধীদল এই ১ লাখ লিটার তেল কোথায় পাবে? নিশ্চয়ই তেলের সমস্যা নাই এবং তেলগুলো তারা গাড়িতে উঠিয়েই লংমার্চে যাবে।”

বিরোধী দলের উদ্দেশে অনুরোধ রেখে তিনি বলেন, সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য জনগণকে বিভ্রান্ত করবেন না। 

ঢাকার শেরেবাংলা নগরে শনিবার সকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিরোধী দলগুলোর পক্ষ থেকে লংমার্চ কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে শাহে আলম বলেন, বিরোধী দলের কর্মসূচি মোকাবিলা করার কিছু নাই। তারা গণতান্ত্রিক পন্থায়, শান্তিপূর্ণ আন্দোলন করলে এ ব্যাপারে সরকার সহায়তা করবে যেহেতু এটা গণতান্ত্রিক সরকার। তবে আমি এটুকুই বলব যে, মঞ্চের পেছনে ফ্যান চালিয়ে আপনি যদি বলেন যে, বিদ্যুৎ নাই দিতে হবেÑ এই জিনিসটা সাধারণ মানুষকে বিবেচনা করতে হবে। 

শাহে আলম বলেন, “বিদ্যুৎ ও জ্বালানির জন্য সাময়িক যে অসুবিধা ছিল, “এ ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।” 

তিনি জানান, চলতি সংসদে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানির বিষয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচি দেশবাসীর সামনে উপস্থাপন করবেন। তখনই জাতির কাছে পরিষ্কার হয়ে যাবে যে, বর্তমান গণতান্ত্রিক সরকারের পরিকল্পনা কী।”

স্থানীয় সরকার নির্বাচনের বাজেট ৬ হাজার কোটি টাকা 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন হবে সাধারণ প্রতীকে এবং নির্দলীয়ভাবে। চলতি অর্থবছরে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন শেষ করতে বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষিত আছে বলেও জানান তিনি। 

প্রতি সপ্তাহে বৈঠক করেছেন তারেক রহমান  

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার গুলশান অফিসে দলের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “জেলা ও উপজেলা বিএনপি ঠিক করবে, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাকে আমরা সমর্থন দেব।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা