× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-মেইলে হুমকির পর ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

বিবিসি বাংলা

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৫:৫১ পিএম

দূতাবাসে হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার। ছবি: বিবিসি বাংলা

দূতাবাসে হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার। ছবি: বিবিসি বাংলা

ঢাকার দুই বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বারিধারা ও গুলশানের দূতাবাসগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের রবি বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। তবে হুমকির ই-মেইল কোনো নির্দিষ্ট স্থান থেকে পাঠানো হয়েছে- এমন তথ্য পাওয়া যায়নি। পুলিশের ধারণা, এটি স্ক্যাম বা ভুয়া হুমকি হতে পারে।


আবু খায়ের বলেন, “তারা (দূতাবাসগুলো) আমাদেরকে কিছুই জানায়নি। সম্ভবত তারা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়”।

এরপর দূতাবাসগুলোর আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে। তবে পরিস্থিতিকে বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে না পুলিশ।

এডিসি আবু খায়ের বলেন, “দূতাবাসগুলোর পক্ষ থেকে পুলিশকে সরাসরি কোনো তথ্য জানানো হয়নি। তবে বিষয়টি জানার পর আগে থেকেই থাকা নিরাপত্তা ব্যবস্থাগুলো আরও জোরদার করা হয়েছে”।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা