× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২১:১১ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ২২:০২ পিএম

২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রবিবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিবিসি বাংলা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বাসসকে বলেন, ‘এটি ছিল দ্বিপক্ষীয় বিষয় নিয়ে নিয়মিত বৈঠক।’

মুখপাত্র আরও বলেন, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

তবে আলোচনার বিস্তারিত নিয়ে দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের শুধু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ব্রিফিং করা হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই দুই দেশের মধ্যে রবিবারের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এদিকে দীনেশ ত্রিবেদী একই দিনে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি দুই দেশের প্রধানদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাতের বিষয়ে প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতার আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় (হোয়েন টু লিডার্স মিট, লট অব প্রবলেমস আর সলভড)। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।’

এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিয়ে আসার পর গত ২৯ জুলাই দীনেশ ত্রিবেদীর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা