× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই নেতার আলোচনা হলে অনেক সমস্যার সমাধান হয়: ভারতীয় হাইকমিশনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২০:২৯ পিএম

যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) রবিবার শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: ভিডিও থেকে

যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) রবিবার শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: ভিডিও থেকে

দুই দেশের প্রধানদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেছেন, “সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি”।

যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) রবিবার শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাতের বিষয়ে প্রশ্নের উত্তরে দীনেশ ত্রিবেদী বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি”।

ভারতীয় হাইকমিশনার বলেন, “আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় (হোয়েন টু লিডার্স মিট, লট অব প্রবলেমস আর সলভড)। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক”।


এক মায়ের অনুরোধে শিশু বিনোদন কেন্দ্র চালু

একজন মায়ের আন্তরিক অনুরোধ কীভাবে বড় ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তারই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি)।

এক মায়ের বিশেষ অনুরোধের পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেখানে চালু করা হয়েছে একটি নিরাপদ ও আধুনিক শিশু বিনোদন কেন্দ্র (চিলড্রেনস কর্নার)। রবিবার সেই মা ও তার সন্তানকে সঙ্গে নিয়ে এই আনন্দদায়ক কর্নারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীনেশ ত্রিবেদী।

সম্প্রতি ভিসাকেন্দ্রটি পরিদর্শনে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। সে সময় সেখানে আসা এক মা হাইকমিশনারের কাছে আবেদন জানান, ভিসা আবেদনের দীর্ঘ প্রক্রিয়া চলাকালীন শিশুদের সময় কাটানোর জন্য যেন একটি নিরাপদ খেলার জায়গা তৈরি করা হয়।

সাধারণ একজন নাগরিকের এই অনুরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই প্লে-এরিয়াটি ত্রিবেদী বলেন, “ভিসা প্রত্যাশীরা লাইনে অপেক্ষা করার সময় শিশুদের জন্য একটি নির্দিষ্ট স্থানের প্রয়োজনীয়তা সম্পর্কে এক মায়ের পরামর্শ দেওয়ার পর এই ধারণাটি আসে”।

তিনি জানান, ভারতীয় টুরিস্ট ভিসা বন্ধ থাকার পর পুনরায় খোলার ঘোষণার সময়, একজন মহিলা আমার কাছে এসে একটি পরামর্শ দিলেন- প্রাপ্তবয়স্করা লাইনে অপেক্ষা করার সময় শিশুদের জন্য একটি খেলার জায়গার বিশেষ প্রয়োজন রয়েছে। পরামর্শটি আমার ভালো লেগেছিল এবং আমি সে অনুযায়ী কাজ করেছি বলে জানান তিনি।

অনুষ্ঠানে হাই কমিশনার ত্রিবেদী আরও উল্লেখ করেন, নারী, শিশু এবং চিকিৎসা ভিসার আবেদনকারীদের চাহিদা পূরণের ওপর মনোযোগ দিয়ে আরো সুযোগ-সুবিধা তৈরির কাজ করা হবে। তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, “এর উদ্দেশ্য হলো ভিসার আবেদন প্রক্রিয়াটি মসৃণ ও ঝামেলামুক্ত করা”।

এই উদ্যোগটি ছোট মনে হলেও এটি ভারতের ‘জনমুখী কূটনীতি’ এবং তাৎক্ষণিক সেবা প্রদানের একটি বড় প্রতিফলন। এটি প্রমাণ করে যে, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি হলো দুই দেশের সাধারণ মানুষ এবং তাদের পারস্পরিক বন্ধন বলে যোগ করেন ভারতীয় এই হাইকমিশনার।

চলতি বছরের জুলাই মাসে দুই বছরের বিরতির পর বাংলাদেশে ভারতীয় পর্যটক ভিসা পুনরায় চালু হয়। ভারত তার ভিসা কার্যক্রম আরও বাড়ানোর ঘোষণা দেওয়ার পর, ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করতে এই সর্বশেষ সংযোজনটি করা হলো।

ভিসা কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে ভারতীয় হাইকমিশনের ঘোষণাটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।

এর আগে জুলাই মাসে ফেসবুকে দেওয়া এক পোস্টে ভারতীয় হাইকমিশন জানিয়েছিল, বিভিন্ন উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত।

এতে আরও উল্লেখ করা হয়, ভারতীয় হাইকমিশন জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বকে আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা