× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৬:১০ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৬:৩২ পিএম

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। 

দুবাইয়ের একটি আদালত সোমবার তার জামিন আবেদন মঞ্জুর করার পর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তিনি কারামুক্ত হন।

কারামুক্তির পর সংবাদমাধ্যম এশিয়া পোস্টের সঙ্গে আলাপকালে বেনজীর আহমেদ জানান, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জামিন পেয়েছেন এবং বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। তবে পরবর্তী আইনি পদক্ষেপ বা মামলার বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।

দুবাইয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, বেনজীর আহমেদের জামিনের ক্ষেত্রে আদালত বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে। শর্তানুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র এবং আইনি বিষয়ের ওপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে শর্তসাপেক্ষ এই জামিন দেয়।

এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলে তারাও কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় দুবাই পুলিশ ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদ গ্রেপ্তার হন। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে দুবাই পুলিশ বাংলাদেশ কর্তৃপক্ষকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছিল।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‍্যাবের মহাপরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র‍্যাবের যে সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দেশ ছাড়েন বেনজীর। পরবর্তীতে দুদক তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে এবং আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা