× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই মামলায় জামিন ব্যারিস্টার সুমনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ০৯:০৬ এএম

 ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ছবি: বাসস

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ছবি: বাসস

ঢাকার খিলগাঁও ও মুগদা থানার পৃথক দুই মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দুই মামলায় পূর্বে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

পরে তিনি সাংবাদিকদের জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে তার মক্কেলকে জামিন দিয়েছেন আদালত।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার মিরপুর-৬ এলাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানকালীন এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানাসহ হবিগঞ্জেও একাধিক মামলা রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার সুমন।

তিনি বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা