× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ শিক্ষার্থী, এগিয়ে ছাত্রীরা

বাসস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৩৫ মিনিট আগে

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ছবি: বাসস

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ছবি: বাসস

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা অন্বেষণে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সারা দেশে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬,২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫, হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন। ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানান, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো আইপিইএমআইএস পোর্টাল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা