এইচএসসি পরীক্ষার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট সব ডিসিদের সাথে মিটিং হওয়ার কথা। আমি যতটুকু জানি পরীক্ষাটা ১৬ তারিখ (জুলাই) পর্যন্ত স্থগিত করা হচ্ছে। আমি সম্ভবত বললাম কারণ আমি ওই মিটিংটাতে ছিলাম না। কিন্তু পরীক্ষাটা পেছানো হচ্ছে এবং ১৬ তারিখের পরে গিয়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোতে বোর্ডে এবং সংশ্লিষ্ট জেলাগুলোতে পরীক্ষা হবে বলে আমি জেনেছি”।
এর আগে একই কারণে চট্টগ্রাম বিভাগের ৮ ও ১১ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়।
চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।