× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ জেলায় সেনা মোতায়েন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবি: ফেসবুক থেকে

ঢাকাসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছবি: ফেসবুক থেকে

দেশে সম্ভাব্য নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশের ছয় জেলায় মোতায়েন করা সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। 

একই ক্ষমতা কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এ প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও ভোগ করবেন।

এর আগে, রবিবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লিখিত এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীনে সেনা কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রয়োগ করবেন।

এসব ক্ষমতার মধ্যে রয়েছে গ্রেপ্তার ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, তল্লাশি পরিচালনা, অসদাচরণ ও ক্ষুদ্র অপরাধে মুচলেকা গ্রহণ, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, জনস্বার্থে প্রতিবন্ধকতা অপসারণ এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা