শেখ হাসিনা। ছবি: এএফপি
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি চলতি বছরেই বাংলাদেশে ফিরবেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। রবিবার সাক্ষাৎকারটি প্রকাশ হয়।
কার্য ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেত্রী এনডিটিভিকে দেওয়া একান্ত ই-মেইল সাক্ষাৎকারে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। নিচে সেই সাক্ষাৎকারের অনুলিপি তুলে ধরা হলো:
এনডিটিভি: আপনি বহুবার ইঙ্গিত দিয়েছেন এবং আপনার সমর্থকরাও আশাবাদী যে আপনি শিগগিরই বাংলাদেশে ফিরতে পারেন। এমনকি দলের কয়েকজন নেতা বলেছেন, এ বছরের মধ্যেই আপনার প্রত্যাবর্তন সম্ভব। কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় থাকা অবস্থায় এটি কতটা বাস্তবসম্মত?
শেখ হাসিনা: “আমার দেশে ফেরা ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়। এটি আরও বৃহত্তর একটি প্রশ্নের সঙ্গে জড়িত: বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনা এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করা। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তোলার লক্ষ্যে।
“আমার বিরুদ্ধে দেওয়া রায় কোনোভাবেই ন্যায়বিচার নয়। এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ার অংশ। বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ারে পরিণত করা হয়েছে, যাতে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা যায়। অতীতেও এমন চেষ্টা হয়েছে। তখনও তারা ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে।”
বিস্তারিত আসছে…