বিবিসি বাংলা
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ অধিবেশনে কথা বলছেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু। ছবি: বিবিসি বাংলা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ানোর দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসনের একজন সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে মঙ্গলবার এ কথা বলেন তিনি।
সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, “কিছুদিন আগে একটা আয়না ঘর দেখলাম। সেই আয়না ঘরে একটা ইলেকট্রিক চেয়ার দেখলাম। যেই চেয়ারে বিরোধী দলের নেতাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো।
“আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া, শোয়াইয়া ইলেক্ট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার” বলেন তিনি।
এছাড়া বিরোধী দলের আরেকটি বিপ্লব ও আন্দোলনের জন্য জনগণকে আহ্বানের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য
সবাইকে সতর্ক করে বলেন, “আপনাদের অনৈক্যের কারণে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আবারো যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, জীবনটা কালো করে ছাড়বে।”
ওই বক্তব্যে তিনি অভিযোগ করেন, সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। এজন্য তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।