তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ফাইল ছবি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, অপতথ্য ও গুজবে ফেসবুক সয়লাব হয়ে গেছে। প্রকৃত তথ্য যাচাই বাছাই করেই সাংবাদিকদের সংবাদ পরিবেশন করতে হবে।
সচিবালয়ের রবিবার গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ আয়োজিত ফল উৎসবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাসউদুল হক সভাপতিত্ব করেন।
এখনও অনেক পত্রিকায় অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মাহবুবা ফারজানা। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিবেন বলেও জানান তথ্য সচিব।
সচিবালয়ে কর্মরত নারী সাংবাদিকদের জন্য কর্মপরিবেশ যাতে আরও সুন্দর ও নিরাপদ হয় তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা বোর্ডে একজন প্রতিনিধি রাখার দাবি জানানো হয় বিএসআরএফের পক্ষ থেকে।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।