× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন ডা. জাহেদ

বাসস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। ছবি: পিআইডি

আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার সকালে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, “এই নির্বাচন সর্বোচ্চ এক বছরের মধ্যে শেষ হবে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট হতে পারে। এরপর পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের”।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।


ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, “অতীতে কেউ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করলেও তিনি যদি কোনো অপরাধ বা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকেন বা তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে ব্যক্তি হিসেবে ও স্বতন্ত্রভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে কোনো দলীয় ব্যানার, প্রতীক বা স্লোগান ব্যবহার করা যাবে না। অপরাধী হলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে”।

ব্রিফিংয়ে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা