× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপাল-বাংলাদেশ যৌথ বিদ্যুৎ প্রকল্প নিয়ে চলছে পর্যালোচনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বাংলাদেশ ও নেপালের জাতীয় পতাকা। ফাইল ছবি

বাংলাদেশ ও নেপালের জাতীয় পতাকা। ফাইল ছবি

নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সংসদ অধিবেশনে মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের সদস্য ফাহিমা নাসরিনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, নেপাল থেকে আরও বেশি জলবিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে এই ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

তিনি জানান, বাংলাদেশ বর্তমানে নেপালের সঙ্গে জ্বালানি সহযোগিতার অংশ হিসেবে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করছে।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে আঞ্চলিক জলবিদ্যুৎ খাতে যদি কোনো আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, তবে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা