× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লি বিমানবন্দরে কী ঘটেছিল, জানালেন ডা. জাহেদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১৫:৪২ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৬ ১৬:২২ পিএম

সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: পিআইডি

সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: পিআইডি

ভারতের দিল্লিতে বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।

দিল্লির বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন ডা. জাহেদ।

তিনি বলেন, “দুই ঘণ্টার মাথায় আমি ডিসাইড করেছি ‘ইটস টু মাচ’ আমি আসলে আর ঢুকবো না। এই সময়টাও যে আমি এই রাষ্ট্রের, আমি আবারও বলছি ব্যক্তি না আমি একটা এই রাষ্ট্রের একটা পদে আছি সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাগ করেছে বলে আমার মনে হয়েছে”।

ওখানে ঠিক কি ঘটেছিল সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কি ঘটেছে বিস্তারিত আসলে, সো ফার পত্রিকায় যা দেখছেন নানা সূত্র থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মিডিয়াতে যা যা এসেছে আসলে ঘটনাগুলো ঠিক এরকমই ঘটেছে”।

তিনি বলেন, “আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে ইন্সট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটায় অংশগ্রহণ করি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার”।


প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “আমার কখনো এই উদ্দেশ্য নেই যে এটার মাধ্যমে পাল্টা-পাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক। আমার মনে হয়েছে একটা মেসেজ এই দেশ ও এই দেশের বাইরে সবার কাছে যাওয়া দরকার, সেটা হচ্ছে এটা শেখ হাসিনার সরকার না। এটা জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত একটা সরকার”।

প্রসঙ্গত, দিল্লিতে সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রবিবার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

এর আগে, শুক্রবার কূটনৈতিক চিঠি দিয়ে জানানোর পরও রবিবার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশে অস্বীকৃতি জানান এবং কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। আজ সোমবার দুপু‌রে তিনি ঢাকায় ফি‌রে‌ছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা