ফাইল ছবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বুধবার এ তথ্য জানিয়েছেন।
জব্দকৃত দ্রব্যের মধ্যে রয়েছে তিন কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ, চার কেজি ১০০ গ্রাম রূপা, ১১ হাজার ৪১৯টি শাড়ি, ২ হাজার ৮৩১টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৯ হাজার ৩৬৮টি তৈরী পোশাক, ৪ হাজার ৫১৪ মিটার থান কাপড়, ১ লাখ ২৮ হাজার ৯২৮টি কসমেটিক্স সামগ্রী, ৩৭ হাজার ১৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৯ লাখ ৯৯ হাজার ৭৯৭ আতশবাজি, ৬ হাজার ১৭ ঘনফুট কাঠ, ৭ হাজার ৭ কেজি চা পাতা, ৬৫ হাজার ৭০০ পিস জিলেট ব্লেড, ৩ হাজার ৩১০ কেজি সুপারি, ২৫ হাজার ৮৬০ কেজি কয়লা, ৩ হাজার ৪৬৫ ঘনফুট পাথর, ১৭০ ঘনফুট বালু, ৪০৫টি মোবাইল, ২ হাজার ৯৪০ পিস মোবাইলের ডিসপ্লে, ৫৬ হাজার ১৪৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৩৬ হাজার ৪১১ ইলেকট্রনিক সামগ্রী।
এসব পণ্যের মধ্যে আরও রয়েছে ১৩ হাজার ৫৩টি চশমা, ৯৬ হাজার ৪০২ কেজি জিরা, ২৩ হাজার ৪৫১ কেজি চিনি, ২০ লাখ ৭ হাজার ৮৬৯ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৪ হাজার ৬৯১ কেজি রসুন, ৫৯৭ কেজি সার, ২২৮ লিটার ডিজেল, অকটেন, পেট্রোল ও মবিল, ২ হাজার ৬৪২ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৯ হাজার ৫০৮ পিস চকোলেট, ৭৪৫ টি গরু ও মহিষ, দুইটি ট্রাক ও কাভার্ড ভ্যান, চারটি মাহিন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, চারটি প্রাইভেটকার ও বাস, ১৩টি ট্রলি ও মাইক্রোবাস, ৪০টি সিএনজি, ইজিবাইক ও অটোরিক্সা, ৪৮টি মোটরসাইকেল এবং ১৭টি বাইসাইকেল ও ভ্যান।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি বা দেশীয় পিস্তল, একটি রাইফেল, দুইটি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, একটি রকেট লাঞ্চার এবং দুইটি অন্যান্য অস্ত্র।
একই সময়ে জব্দ করা হয়েছে বিপুল মাদকও। যার মধ্যে রয়েছে ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২ পিস ইয়াবা ট্যাবলেট, তিন কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, আট হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, ২৬৮ লিটার বাংলা মদ, ২ হাজার ৩৭ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ৭৫২ কেজি গাঁজা, ২ লাখ ৮৫ হাজার ২৬৩ প্যাকেট বিড়িও সিগারেট, ৩ লাখ ৩৫ হাজার ৭২৯টি নেশাজাতীয় ট্যাবলেট বা ইনজেকশন, ৫ লাখ ৫৮ হাজার ৫৯ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১ হাজার ৯০০টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ৬ লাখ ৯৪ হাজার ৩৩০ পিস বিভিন্ন প্রকার ঔষধ বা ট্যাবলেট।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি নাগরিক, ছয় জন ভারতীয় নাগরিক ও ৩৯২ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।