× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুলের আগা ফাটবে না আর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৭:৪৯ পিএম

চুলের আগা ফাটবে না আর

চুলের আগা ফাটা সমস্যায় থাকেন অনেকে। প্রতিদিন ধুলোময়লা, দূষণ, চড়া রোদে চুল হয়ে পড়ে দুর্বল। তার ওপর যত্নের অভাব তো রয়েছেই। বেশি কিছু নয়, একটু সচেতন হলেই এ সমস্যার সমাধান করা সম্ভব।

চুল লম্বা করতে চান অনেকে। সাধ করে লম্বা চুল রাখার পর দেখা যায় চুলের আগা ফেটে বাজে দেখাচ্ছে। এ সমস্যায় কমবেশি সবাই ভোগেন। এর কারণ প্রতিদিনের ধুলোময়লা, দূষণ, রোদ প্রভৃতি চুলকে নিস্তেজ করে ফেলে। হয়তো চুলের যত্নও নেওয়া হয় না ঠিকমতো। আবার অতিরিক্ত কেমিক্যাল পণ্য ব্যবহারের ফলেও চুলের ক্ষতি হয়। নিয়মিত একটু যত্ন করলেই চুলের আগা ফাটা বা স্পিল্ট এন্ডসের সমস্যা প্রতিরোধ করা সম্ভব।

যত্ন

  • তিন টেবিল চামচ অলিভ অয়েল ও দুই টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। পরিষ্কার চুলে ম্যাসাজ করুন। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে।
  • এক টেবিল চামচ নারকেল তেল আর এক চা চামচ ভিটামিন অয়েল মিশিয়ে মাইক্রোওভেনে গরম করুন ৩০ সেকেন্ড। চুলের আগায় লাগিয়ে সারা রাত রেখে দিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। নারকেল তেল, অলিভ অয়েল আর আমন্ড অয়েল মিশিয়ে যদি সারা রাত চুলে লাগিয়ে রাখতে পারেন তাহলেও চুলের ডগা ফাটা অনেকটা কমবে।

আরও পড়ুন : চোখের নিচে কালো ভাব হবে দূর

  • দই, অ্যালোভেরা জেল আর কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে চুলে লাগিয়ে নিন। আধঘণ্টা পরে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
  • পাকা পেঁপের ব্লেন্ড করে নিন। তার সঙ্গে দই আর অলিভ অয়েল মিশিয়ে লাগিয়ে রাখুন চুলে। আধঘণ্টা পর ধুয়ে ফেলুন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা