× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোখের নিচে কালো ভাব হবে দূর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৫:০৮ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১৫:২০ পিএম

চোখের নিচে কালো ভাব হবে দূর

শরীরের অন্যতম একটি অঙ্গ চোখ। যার সৌন্দর্য আকৃষ্ট করে সবাইকে। তবে চোখের তলায় কালো দাগ এখন একটা সাধারণ সমস্যা। আজ থাকছে এ সমস্যার সহজ সমাধান।

প্রথমে খতিয়ে দেখতে হবে চোখের নিচে কালচে দাগ হওয়ার কারণ। এ দাগ শুধু সৌন্দর্যেরই অন্তরায় নয়, শরীরে কোনো  অসুস্থতার কারণে, কম ঘুম কিংবা রাতে দেরিতে ঘুমানোর জন্য এ দাগ পড়ে। তাই ঘুমের সার্কেল আগে ঠিক করতে হবে। দাগ তুলতে অনেক সময় বাজারের নানা প্রসাধনী ব্যবহার করেন অনেকে। তাতে সব সময় যে সুফল মেলে এমন নয়। ঘরোয়া কিছু উপায় চেষ্টা করতে পারেন। এতে মিলবে চটজলদি সমাধান।

গোলাপজল

রূপচর্চায় গোলাপজলের উপকারিতার কথা আমরা সবাই জানি। চোখের নিচে কালো দাগ তুলতেও এটি খুব কার্যকর। তুলায় গোলাপজল ভিজিয়ে তা চোখের পাতার ওপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। ভালো ফল পেতে এক মাস নিয়মিত এটি ব্যবহার করুন। দারুণ উপকার পাবেন।

গ্রিনটি ব্যাগ

ব্যবহৃত গ্রিনটি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তারপর ফ্রিজ থেকে বের করে ১০ থেকে ১৫ মিনিটের জন্য চোখের ওপর রেখে দিন। নিয়মিত এটি ব্যবহার করলে চোখের নিচে দাগ হবে দূর।

কাঠবাদাম তেল ও লেবুর রস

এক চা চামচ আমন্ড তেলে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চোখের চারপাশে লাগিয়ে নিয়ে ম্যাসাজ করে নিন। তারপর ২ থেকে ৩ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কালো দাগ দূর হবে।

ঠান্ডা দুধ

ঠান্ডা দুধ তুলায় ভিজিয়ে চোখের চারপাশে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এটি প্রয়োগ করলে ভালো ফল মিলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা