× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:০০ পিএম

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। ছবি: লয়ার্স ক্লাব বাংলাদেশ

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। ছবি: লয়ার্স ক্লাব বাংলাদেশ

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং দুজন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) চার আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পৃথকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে সোমবার তারা পদত্যাগপত্র জমা দেন। 

পদত্যাগ করা কর্মকর্তারা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা। তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন। 

প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আবদুল জব্বার ভুঞা ব্যক্তিগত কিছু কারণে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বলেন। তিনি বলেন, “৭৩ বছর বয়সে অতিরিক্ত কাজের ভার নেওয়া যাচ্ছে না”। এখন থেকে আইন পেশায় মনোযোগ দেওয়ার কথা কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, “অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে বাদ পড়া কর্মকর্তাদের আন্দোলনের সাথে তার পদত্যাগের কোন সম্পৃক্ততা নেই”।

এর আগে সম্প্রতি পদত্যাগ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। তারও আগে গত জুন মাসে সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

ওই সময় পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা যৌথভাবে পদত্যাগ করেছেন। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা