× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ১৭:৫৯ পিএম

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

নিয়োগের চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান পদত্যাগ করেছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বরাবর তিনি সোমবার এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে মাহফুজুর রহমান লিখেছেন, ‘গত ৩০ জুলাই সলিসিটর উইং আমাকেসহ ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ব্যক্তিগত কারণে এ পদে দায়িত্ব পালনে আমি অপারগ। এই অবস্থায় ৩ আগস্ট থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। অতএব পদত্যাগপত্রটি গ্রহণ করে আমাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

এর আগে গত ৩০ জুলাই আগের সব নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছিল।

প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছিল, রাষ্ট্রপতি পূর্বে বিভিন্ন তারিখের স্মারকে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিল করে বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৮ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা