× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমান এফ রহমানের কারামুক্তির ভুয়া দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৮:১৩ পিএম

সালমান এফ রহমানের কারামুক্তির দাবিতে করা ফেসবুক পোস্ট। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সালমান এফ রহমানের কারামুক্তির দাবিতে করা ফেসবুক পোস্ট। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জামিনে কারামুক্ত হয়েছেন- সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম ব্যবহার করে খোলা একটি ফেসবুক পেজে গত ২৬ আগস্ট থেকে ধারাবাহিকভাবে কয়েকটি পোস্টে সালমান এফ রহমানের কারামুক্তির দাবি করা হয়। তবে যাচাই করে দেখা গেছে, একটি মামলায় তিনি জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি।

বাংলাফ্যাক্টের যাচাই অনুযায়ী, গত ২৪ আগস্ট বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) মারধর, প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার মামলায় সালমান এফ রহমানকে জামিন দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম।

এ বিষয়ে গত ২৪ আগস্ট প্রথম আলোতে ‘হত্যার হুমকির মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। একই দিন বাংলাট্রিবিউনেও ‘এক মামলায় সালমান এফ রহমানের জামিন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।


তবে এসব প্রতিবেদনে কারামুক্তির কোনো তথ্য নেই। বরং সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান থাকায় একটি মামলায় জামিন পাওয়ার পরও তিনি কারামুক্ত হননি। গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও তার কারামুক্তির খবর পাওয়া যায়নি।

ভুয়া পেজ থেকে ছড়ানো দাবি

ভাইরাল পোস্টে সূত্র হিসেবে যে লিংক ব্যবহার করা হয়েছে, সেটিও যাচাই করেছে বাংলাফ্যাক্ট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, লিংকটি সালমান এফ রহমানের নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজের পোস্টে নিয়ে যায়। পেজটি গত ২৬ আগস্ট খোলা হয়েছে এবং প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত এর ফলোয়ার ছিল ৭৭৩ জন।

অর্থাৎ, একটি মামলায় সালমান এফ রহমান জামিন পেলেও তিনি কারাগার থেকে মুক্তি পাননি। ফলে ‘সালমান এফ রহমান জামিনে কারামুক্ত হয়েছেন’- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিটি মিথ্যা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা