প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৭:১৪ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৭:২৫ পিএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস (পরশ) ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা। ফাইল ছবি
দুর্নীতির দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস (পরশ) ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানাসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবিরের আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া আরেকজন হলেন তানজীন ওহাব বৃষ্টি। তবে তার পরিচয় জানা যায়নি।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এদিন দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস (পরশ) এবং তার পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
অনুসন্ধানে জানা গেছে, তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া আটকানো জরুরি।
প্রসঙ্গত, শেখ ফজলে শামস পরশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠ পুত্র এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা।