× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণা মামলায় বিদিশা কারাগারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৭:১৩ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ১৭:১৫ পিএম

বিদিশা এরশাদ। ফাইল ছবি

বিদিশা এরশাদ। ফাইল ছবি

ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত বুধবার এ আদেশ দেয়। এদিন সাজার বিরুদ্ধে আপিলের শর্তে বিদিশার পক্ষ থেকে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে উল্লেখ করা হয়। সাজার পরোয়ানা মূলে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গুলশান-২ নম্বরের ‘অ্যারাবিকা রেস্টুরেন্ট’ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০০১ সালে বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রির জন্য ব্যবসায়ী মোশাররফ হোসেনের সঙ্গে ৮০ লাখ টাকার চুক্তি করেন বিদিশা। চুক্তির অংশ হিসেবে ওই বছরের ১০ জুলাই বিদিশার নির্দেশে তার বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেন বাদী। বায়নানামা অনুযায়ী, রাজউকের অনুমোদন সাপেক্ষে ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল।

তবে দীর্ঘ সময় পার হলেও ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ায় বাদী টাকার জন্য চাপ দেন। পরে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি বিদিশা বাদীকে ৭২ লাখ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

বাদীর অভিযোগ, টাকা ফেরত চাইলে বিদিশা তাকে বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন এবং সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকি দেন। এমনকি সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছ থেকে টাকা আদায় না হওয়া পর্যন্ত বাদীকে অপেক্ষা করতে হবে বলেও জানানো হয়। এই ঘটনায় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী মোশাররফ হোসেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা