× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোচিংয়ে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৯:৩৯ পিএম

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কোনো সদস্য (নিম্ন আদালতের বিচারক) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। 

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে সোমবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ বিষয়ে পরিপত্র জারি করেন। 

পরিপত্রে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরতদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা বজায় রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ধরে রাখার লক্ষ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় সতর্ক করে বলা হয়, প্রচলিত আইন ও বিধিমালা লঙ্ঘন করে কোনো বিচারক এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের কারণে ব্যবস্থা নেওয়া হবে। 


পরিপত্রে জানানো হয়, বিচারিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রাপ্ত যেকোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য কোচিংয়ের কাজে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও পাশাপাশি, সরাসরি অথবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাণিজ্যিক কোচিং প্রোগ্রামের জন্য কোনো শিক্ষাসামগ্রী তৈরি, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা