× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএসের নামে প্রতারণা: রিমান্ডে আসামি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৮:৩৬ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ১৮:৪০ পিএম

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) প্রকৌশলী আবদুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে করা মামলায় কাকন রানা (৩৫) নামের এক ব্যক্তির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত সোমবার এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক মো. বিপুল হোসেন সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, গ্রেপ্তার কাকন রানা প্রাথমিকভাবে ভুয়া আইডি খোলার কথা স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর এপিএস-২ ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে তৈরি একাধিক ফেক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে। 


অপরাধের আসল উদ্দেশ্য উদঘাটন, সহযোগী বা অপরাধ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস ও সিম কার্ড উদ্ধারে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, এক অজ্ঞাতনামা চক্র প্রধানমন্ত্রীর এপিএস-২ ‘Abdur Rahman Suny’ নামে ফেক ফেসবুক প্রোফাইল তৈরি করে প্রধানমন্ত্রীর এপিএস-২ এর ব্যক্তিগত নাম ও ছবি ব্যবহার করছিল। ওই আইডিগুলো থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠিয়ে নানা সহযোগিতার আশ্বাস দিয়ে সম্মানহানি, ব্লাকমেইলিং ও প্রতারণা করা হতো।

এ ঘটনায় আব্দুর রহমান সানির পক্ষে মো. মইনুল ইসলাম রনি গত ২৩ আগস্ট বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা