× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিবিয়ায় ঘূর্ণিঝড়

চার দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৩ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৮ পিএম

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে বিধ্বস্ত লিবিয়ার উপকূলীয় শহর দেরনার একটি ধ্বংসস্তূপ থেকে চার দিন পর জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সংগৃহীত ফটো

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে বিধ্বস্ত লিবিয়ার উপকূলীয় শহর দেরনার একটি ধ্বংসস্তূপ থেকে চার দিন পর জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সংগৃহীত ফটো

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে বিধ্বস্ত লিবিয়ার উপকূলীয় শহর দেরনার একটি ধ্বংসস্তূপ থেকে চার দিন পর জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উদ্ধার করা হয় শিশুটিকে। তবে উদ্ধারের পর দুদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শিশুটির অভিভাবকত্ব দাবি করে কেউ এগিয়ে আসেননি বলে জানা গেছে।

যে ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়েছে, সেখানে বা তার আশপাশে শিশুটির পিতা-মাতা কিংবা কোনো আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধারের পর দেখা গেছে, তার শরীরের সঙ্গে তখনও নাড়ি সংযুক্ত। অর্থাৎ জন্মের পর তার নাড়ি কাটা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা হয়েছে শিশুটিকে উদ্ধারের ভিডিও। সেখানে দেখা গেছে, উদ্ধারকারী কর্মীদের একটি দল ধ্বংসস্তূপের জঞ্জাল সরিয়ে শিশুটিকে উদ্ধার করে একটি নীল রঙের তোয়ালেতে জড়িয়ে রাখছেন। এ সময় মাঝে মাঝেই কেঁদে উঠছে শিশুটি।

আরও পড়ুন: ঘুরে দাঁড়াতে কয়েক বছর লেগে যেতে পারে 

গত ১০ সেপ্টেম্বর লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর দেরনায় আছড়ে পড়ে ভূমধ্যসাগরে উদ্ভূত প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েল। ঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং শহরটি ভেতর দিয়ে বয়ে যাওয়া ওয়াদি দেরনা নদীর বাঁধ ভেঙে লাখ লাখ গ্যালন পানি শহরের ভেতরে প্রবেশ করায় আক্ষরিক অর্থেই ভেসে যায় শহরটি।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা