× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে হিন্দু-মুসলিম সংঘাতে নিহত ৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১২:৩৬ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১১:৩১ এএম

গুরুগ্রামের সোহনা চকের কাছে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ৩১ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

গুরুগ্রামের সোহনা চকের কাছে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ৩১ জুলাই তোলা। ছবি : সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যে হিন্দু-মুসলিম সংঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে দুজন পুলিশ সদস্য। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৩১ জুলাই) হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রা মুসলিম অধ্যুষিত নুহ অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিল। এ অবস্থায় সংঘাতের সূত্রপাত হয়। পরে তা অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।

নুহ থানার পুলিশের মুখপাত্র রয়টার্সকে জানান, শোভাযাত্রাটি একটি মন্দির থেকে আরেকটি মন্দিরে যাচ্ছিল। পথিমধ্যে দুই গ্রুপ সংঘাতে জড়িয়ে পড়ে। এতে চারজন নিহত হন।

আরও পড়ুন: দিল্লির মসজিদে উগ্র হিন্দুদের অগ্নিসংযোগ, ইমাম নিহত

নুহ অঞ্চলের সংঘাতের পর সোমবার রাতেই সংঘাত ছড়িয়ে পড়ে পাশের গুরুগ্রামে। সেখানে একটি মসজিদে আগুন দেওয়া হয়। এতে আরেকজন নিহত হন।

মসজিদে আগুন দেওয়ার ঘটনার পর গুরুগ্রাম ও নুহ অঞ্চলে কারফিউ জারি করা হয়। মঙ্গলবার (১ আগস্ট) সব স্কুল-কলেজ এবং ২ আগস্ট পর্যন্ত ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা