প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ০৯:৩২ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১২:৩২ পিএম
গুরুগ্রামে সহিংসতা মোকাবিলায় পুলিশ। (ডানে) নিহত সহকারী ইমাম মাওলানা সাদ। ছবি : সংগৃহীত
ভারতের
রাজধানী নয়াদিল্লির আঞ্জুমান জামা মসজিদে মঙ্গলবার
(১ আগস্ট) অগ্নিসংযোগ ও গুলির
ঘটনায় একজন সহকারী ইমাম
নিহত হয়েছেন।
পুলিশ
নিহত ইমামকে ১৯ বছর বয়সি মাওলানা সাদ হিসেবে শনাক্ত
করেছে। যিনি মসজিদটিতেই কাজ
করতেন। এ সময় তার
সঙ্গে আরও তিন ব্যক্তি ছিলেন। যাদের মধ্যে একজন আহত
হলেও বাকি দুজন
অক্ষত ছিলেন।
দিল্লি
পুলিশের ডেপুটি কমিশনার নীতীশ আগারওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, ৫০-৬০ জনের একটি
দুর্বৃত্তের দল ভোরে আঞ্জুমান
মসজিদে গুলি ও অগ্নিসংযোগ
করে। এতে একজন মারা
যান এবং একজন
আহত হন।
পুলিশ
এরই মধ্যে এ ঘটনায় জড়িত
সন্দেহে কয়েকজনকে আটক এবং
একটি এফআইআর দায়ের করেছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।
আঞ্জুমান জামা মসজিদের অবস্থান নয়াদিল্লির অভিজাত গুরুগ্রাম সেক্টর-৫৭তে। এ এলাকাটি নয়াদিল্লির সব উঁচু উঁচু ভবন ও বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ের অবস্থানের জন্য পরিচিত।
আরও পড়ুন : ভারতে হিন্দু-মুসলিম সংঘাতে নিহত ৫
এদিন
শুধু মসজিদেই হামলা চালানো হয়নি, গুরুগ্রামে থাকা বেশ কয়েকটি
ছোট দোকানপাটেও ভাঙচুর চালানো হয়; যার অধিকাংশ
দোকানের মালিক মুসলিমরা।
শুধু
নয়াদিল্লিই নয়, চলতি সপ্তাহে
উত্তর হরিয়ানা রাজ্যের নুহু জেলায়ও সহিংসতা ঘটেছে। সেখানে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)
সঙ্গে জোটবদ্ধ হিন্দু উগ্র ডানপন্থি দলগুলো
বেশ কয়েক দিন ধরেই জুমার নামাজের
বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিল।
এর পরই দিল্লির সরকারিভাবে স্বীকৃত এ মসজিদে হামলা ঘটল।
সূত্র
: আল জাজিরা