× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরবে ঈদ শুক্রবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ২১:৩৩ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ০৯:১০ এএম

সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবে আজ শুক্রবার ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যার একটু পর শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় এই ঘোষণা এলো। গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঈদের চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। কোনো ব্যক্তি চাঁদ দেখলে তাকে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে। 

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ২৯ রমজান পূর্ণ করবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদের তথা শাওয়ালের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: শনিবার ঈদ উদযাপিত হচ্ছে যে ৮ দেশে

এ অবস্থায় কিছুটা শঙ্কার পর সন্ধ্যার একটু পর সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়। তাই দেশটিতে ২১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে। আর এই তারিখ ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের প্রথম দিনটিকেও চিহ্নিত করে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ২১ এপ্রিল শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ছুটি চার দিন থাকবে এবং ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে অফিস শুরু হবে।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা