× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার ঈদ উদযাপিত হচ্ছে যে ৮ দেশে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৯:৪৫ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ২১:৫৩ পিএম

শনিবার বিশ্বের ৮ দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শনিবার বিশ্বের ৮ দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শনিবার বিশ্বের ৮ দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দেশগুলো হলো, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান এবং ফিলিপাইন। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) এসব দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে ঈদ উদযাপিত হবে, তা এখনও জানা যায়নি। এসব দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকের পরে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঈদের চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। কোনো ব্যক্তি চাঁদ দেখলে তাকে নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে। 

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ২৯ রমজান পূর্ণ করবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদের তথা শাওয়ালের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। 

সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়, চাঁদ দেখা কমিটি আজ সন্ধ্যায় শাওয়ালের চাঁদের সন্ধান পেতে চেষ্টা করবে। আপনারাও আকাশে চোখ রাখবেন। কোনো ব্যক্তি খালি চোখে বা দুরবিন দিয়ে চাঁদ দেখলে নিকটস্থ থানায় জানাবেন এবং কীভাবে, কোন স্থানে চাঁদ দেখেছেন তার একটা সাক্ষ্য আদালতে জমা দেবেন। 

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুক্রবার ঈদ হবে। তখন অঞ্চলটিতে রোজা হবে ২৯টি।

আর বৃহস্পতিবার চাঁদ দেখা না গেলে ওই অঞ্চলে রোজা হবে ৩০টি। ঈদ হবে শনিবার।

সূত্র : গালফ নিউজ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা