× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত সিরীয় বিমানবন্দর সচল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৮:৪৯ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ১৯:২৯ পিএম

আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট। ছবি : সংগৃহীত

আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট। ছবি : সংগৃহীত

সিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে ত্রাণ পাঠানোর প্রধান রুট ছিল আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলার কারণে বন্ধ হয়ে যায়। ফলে কিছুটা স্থবির হয়ে পড়ে আন্তর্জাতিক ত্রাণ তৎপরতা। অবশেষে শুক্রবার (১০ মার্চ) বিমানবন্দরটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র সুলায়মান খলিল জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টা থেকে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ পুরোদমে শুরু হয়েছে। সব ধরনের ক্ষয়ক্ষতি মেরামত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর একটি সূত্র জানিয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো বেসামরিক বিমান আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে  ক্ষতিগ্রস্ত বিমানবন্দরটি ব্যবহার অনুপযোগী হওয়ায় এর ফ্লাইটগুলো লাতাকিয়া ও দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় বন্ধ আলেপ্পোর বিমানবন্দর

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সিরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি। সে হামলায় ৩ জন ব্যক্তিও নিহত হয়। তবে মারা যাওয়া ব্যক্তিরা বিমানবন্দরের কর্মী কি না, তা জানা যায়নি।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল শত শত হামলা চালিয়েছে দেশটিতে। তেলআবিবের অভিযোগ, দেশটিতে ক্ষেপণাস্ত্র কারখানা তৈরিসহ শক্ত অবস্থান নিচ্ছে ইরানের বিপ্লবী বাহিনী (আইআরজিসি)। ইসরায়েলের এত কাছে ইরানি অবস্থান মানতে নারাজ তারা। ফলে দেশটিতে ইরানি ও হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের।

এ হামলার আগে ৮০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বিমানবন্দরটিতে ত্রাণ নিয়ে অবতরণ করে। গত ফেব্রুয়ারিতে সিরিয়া ও তুরস্কের বিশাল এলাকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। শক্তিশালী সে জোড়া ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

সূত্র : আরব নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা