× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাহুল গান্ধীর নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে আন্দোলনকারীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৭:৫৭ পিএম

ল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে সোমবার বাসে করে সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা হন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা। ছবি: রয়টার্স

ল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে সোমবার বাসে করে সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা হন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা। ছবি: রয়টার্স

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেছেন বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’র নেতারা।

দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে সোমবার বাসে করে সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা হন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী জোটের সংসদ সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন সমাজকর্মী নেহা বোরাও। 

আন্দোলনে যোগ দিতে পায়ে হেঁটে সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে যাচ্ছেন শত শত মানুষ। বিক্ষোভ ঘিরে ঘটনাস্থলের বাইরে বিভিন্ন বিরোধী দলের কর্মীরা জড়ো হলে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

ভোট চুরির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে বিরোধী জোট। রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই কর্মসূচিকে ‘গণতন্ত্রের জন্য মিছিল’ ও ‘ন্যায়বিচারের জন্য মিছিল’ হিসেবে উল্লেখ করে জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।

রাহুল গান্ধী জানিয়েছেন, দেশের মানুষের পক্ষে ভারতের প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি জমা দিতে চান বিরোধী নেতারা। তবে ভোট চুরির অভিযোগ নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের জন্য কংগ্রেসের করা অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিক্ষোভের স্থান নিয়ে দিল্লি পুলিশের সঙ্গে টানাপড়েন

এদিকে, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রস্তাবিত বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণের দাবি নিয়ে সোমবার সংসদ মার্গ থানায় যান ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।

২৪ ঘণ্টার মধ্যে দিল্লি পুলিশ যন্তর মন্তরে তাদের বিক্ষোভ কর্মসূচির তারিখ নির্ধারণ করতে ব্যর্থ হলে নতুন করে বিক্ষোভের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় সিজেপি।

বিকল্প স্থানে বিক্ষোভ আয়োজনের জন্য সিজেপির আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ ইতোমধ্যে তিনটি স্থানের নাম প্রস্তাব করেছে। সেগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।

রবিবার সিজেপি জানায়, ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে শনিবার, ১০ অক্টোবর, যন্তর মন্তরে যেতে বাধা দেওয়ার সময় দিল্লিতে হাজারো মানুষকে আটক করে পুলিশ। বিক্ষোভকারী, সাংবাদিক ও আইনজীবীদের আটক করার খবরও সামনে আসে। এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো।

বিক্ষোভ ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে বিকল্প স্থানে কর্মসূচি আয়োজন নিয়ে সিজেপি ও দিল্লি পুলিশের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং ভোট চুরির দাবি ঘিরে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য এখানে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা