× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা আন্দোলনে পদত্যাগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৫:০৯ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৬:৪৮ পিএম

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: এনডিটিভি

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: এনডিটিভি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন টানা আন্দোলনের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

এনডিটিভি জানায়, সিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফা আলোচনার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের হ্যান্ডেলে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শনিবার নিজের পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। এর ঘণ্টা কয়েক পরেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে তৃতীয় দফার বৈঠক শুরু হওয়ার কথা ছিল সরকারের।

পদত্যাগের ঘোষণা দিয়ে এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, “দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। ভারতের যুবসমাজের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”।

দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবিকে কেন্দ্র করেই সিজেপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনা দীর্ঘদিন ধরে অচলাবস্থায় ছিল।

শনিবার সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হলে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়। শেষ পর্যন্ত প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের উত্থাপিত সব দাবি পূরণ করেছে কেন্দ্রীয় সরকার।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নীট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নীট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা