× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাই সীমান্তে দুই সহকর্মীকে হত্যা বিএসএফ জওয়ানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৬:২৪ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৬ ১৬:৪৬ পিএম

টহলরত বিএসএফ জওয়ানরা। ছবি: বিবিসি বাংলা

টহলরত বিএসএফ জওয়ানরা। ছবি: বিবিসি বাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে শিবম মিশ্র নামে বিএসএফের এক জওয়ান তার দুই সহকর্মীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মালদার বৈষ্ণবনগরের বিধাননগর ক্যাম্পে ঢুকে বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত জওয়ান এলোপাথাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে।

ওই সময় আরও এক জওয়ান গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনার পর অভিযুক্ত শিবম মিশ্রকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা।

সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বিএসএফ সূত্র অনুযায়ী, অভিযুক্ত জওয়ান এক বছর আগেও সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং বিএসএফ আইন অনুযায়ী শাস্তি পেয়েছিলেন।

সেই শাস্তির মেয়াদ কিছুদিন আগে শেষ হওয়ার পর এই সর্বশেষ ঘটনাটি ঘটল বলেও জানায় সূত্রটি।

এ ঘটনায় নিহতরা হলেন বিহারের ছাপড়া জেলার মাঞ্জি এলাকার বাসিন্দা অজয় কুমার সিং (৫১) এবং মহারাষ্ট্রের গড়চিরোলির বাসিন্দা আমবাদার সুরেশ দারগু (৩৭)।

আহত জওয়ান, পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত মোহান্দা গ্রামের বাসিন্দা বিকাশ ব্রহ্ম (৪৪)। তিনি এখন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই তিনজনই বিএসএফের ৭১তম ব্যাটালিয়নের সদস্য।

বৈষ্ণবনগর থানার কর্মকর্তারা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছেন।

জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

মালদা সেক্টরের বিএসএফ ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা-ও তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা