× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃতীয় দফায় ইরানের ১৪০ সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ইরানে শনিবার রাতে তৃতীয় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ছবি: সেন্টকম

ইরানে শনিবার রাতে তৃতীয় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ছবি: সেন্টকম

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে নতুন করে হামলার অভিযোগের পর ইরানের বিরুদ্ধে তৃতীয় দফা সামরিক হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিমান, ড্রোন এবং নৌযান থেকে উৎক্ষেপণ করা নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করে ইরানের প্রায় ১৪০টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা, গোলাবারুদ সংরক্ষণাগার, যোগাযোগ ব্যবস্থা এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র।

সেন্টকম জানায়, “চলতি সপ্তাহে তিন রাতের অভিযানে ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করে দেওয়া।”

তবে সামরিক অভিযান চললেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

তাদের তথ্যমতে, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনীর সহায়তায় ৮০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এসব জাহাজে প্রায় ৪০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছে।

সর্বশেষ হামলার আগে হরমুজ প্রণালিতে এম/ভি জিএফএস গ্যালাক্সি নামের একটি বাণিজ্যিক কার্গো জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালিয়েছে বলে অভিযোগ করে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটির একজন বেসামরিক নাবিক নিখোঁজ হয়েছেন এবং জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে আইআরজিসি দাবি করেছে, জাহাজটি গতিপথ পরিবর্তনের নির্দেশ না মানায় তারা কেবল একটি ‘সতর্কতামূলক গুলি’ ছুড়েছিল।

সূত্র: আনাদলু

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন...

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা