প্রবা ডেস্ক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ৪ মিনিট আগে
আয়াতুল্লাহ আলি খামেনি ও আয়াতুল্লাহ মুজতবা খামেনি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনি।
খামেনির জানাজার পর নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক লিখিত বার্তায় শনিবার ইরানের সর্বোচ্চ নেতা এ কথা জানিয়েছেন।
টেলিগ্রাম বার্তায় মুজতবা খামেনি জানান, তার বাবার “নিষ্পাপ রক্তের প্রতিশোধ” নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। যুদ্ধে শহীদ হওয়া পূর্বসূরি ও পিতার হত্যার প্রতিশোধ নেওয়াটা ছিল জাতির দাবি এবং তা অবশ্যই কার্যকর করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার কয়েক মাস পর ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হয়। বাবার মৃত্যুর পর তার ছেলে দেশটির সর্বোচ্চ নেতা হন। তবে নিরাপত্তাজনিত কারণেই শুরু থেকেই আড়ালে রাখা হয়েছে মুজতবাকে।
যারা ইরানকে সমর্থন জানিয়ে তার বাবার জানাজায় হাজির হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুজতবা।