× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় ফের ভূমিকম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ভেনেজুয়েলার অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়াইরা। ছবি: বিবিসি

ভেনেজুয়েলার অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়াইরা। ছবি: বিবিসি

জোড়া ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ভেনেজুয়েলার উত্তর উপকূলে শুক্রবার ফের ৪ দশমিক ৯ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। 

এর আগে বুধবার আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুইটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন অংশ।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। 

সরকারি তথ্য অনুযায়ী, অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত এবং ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

বিপর্যয় মোকাবিলায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্ধারকাজ ও ত্রাণ সংগ্রহে নেমেছেন। অনেকে ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন। 

পরিস্থিতি বিবেচনায় সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেশটির নাগরিকদের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করেছে, যাতে নাগরিকরা নিখোঁজ স্বজনদের তথ্য আদান-প্রদান করতে পারে। তবে উদ্ধারকাজে গতি আনতে দ্রুত ভারী যন্ত্রপাতি ও ক্রেন প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা