প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির কাছে পণ্যবাহী জাহাজ। ছবি: বিবিসি/ রয়টার্স
হরমুজ প্রণালিতে ‘এভার লাভলি’ নামের একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর ইরানি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই কর্মকাণ্ডকে যুদ্ধবিরতির "বোকামি লঙ্ঘন" বলে অভিহিত করেছেন।
বিবিসি এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার অবস্থানে হামলা চালিয়েছে।
সেন্টকমের মতে, বাণিজ্যিক জাহাজে ইরানের এই আগ্রাসন নৌ-চলাচলের স্বাধীনতা বিঘ্নিত করেছে।
এর আগে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকের মাধ্যমে শত্রুতা নিরসনে সম্মত হয়েছিল, যেখানে হরমুজ প্রণালি দিয়ে ৬০ দিন বিনা মাশুলে নিরাপদ জাহাজ চলাচলের শর্ত ছিল। কিন্তু সম্প্রতি জাহাজ থেকে টোল আদায়ের অভিযোগ এবং সর্বশেষ ড্রোন হামলার কারণে পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে।