বেইজিংয়ের সর্বোচ্চ ভবন চায়না জুন টাওয়ারে স্থানীয় সময় শুক্রবার দুপুরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি: এক্স থেকে নেওয়া
চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
বেইজিংয়ের চায়না জুন টাওয়ারে স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ারের (চায়না জুন) ওপরের অংশ থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। ঘটনাস্থলে বিমানের লেজের একটি অংশ এবং একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা যায়।
সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর ভবনটি থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত বেইজিং কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। বেইজিং পাবলিক সিকিউরিটি ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি।
প্রকাশিত ছবির ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিমানের নিবন্ধন নম্বর (রেজিস্ট্রেশন কোড) থেকে ধারণা করা হচ্ছে, এটি চীনে তৈরি ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’ মডেলের একটি হালকা স্পোর্টস বিমান। বিমানটি একটি স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন।
এটি মূলত যারা পাইলট প্রশিক্ষণ, বিনোদনমূলক উড়োজাহাজ ভ্রমণ ও আকাশপথে আলোকচিত্র ধারণের মতো সেবা দিয়ে থাকে।
সিএনএন বলছে, অনলাইনে প্রকাশিত ফ্লাইট তথ্য অনুযায়ী, বিমানটি বেইজিংয়ের শিফোসি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়েছিল।