× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেইজিং থেকে ঢাকায় প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। ছবি: ভিডিও থেকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। ছবি: ভিডিও থেকে

মালয়েশিয়া ও চীনে প্রথম সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত পৌনে ৮টায় তাকে বহনকারী বিমান অবতরণ করে।

এর আগে ইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৫টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরাও ছিলেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। এছাড়া বিএনপির শীর্ষ নেতারাও তাকে অভ্যর্থনা জানান।

সফরের শেষ দিনে সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক করেন প্রধানমন্ত্রী। একই স্থানে তিনি চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও সাক্ষাৎ করেন।

গত ২১ জুন সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে তিনি মালয়েশিয়া সফর করেন। পরে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬-এ অংশ নেন। সেখানে দুই দিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বুধবার বেইজিংয়ে পৌঁছান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা