× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের পর লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

লেবাননের দক্ষিণাঞ্চলে শুক্রবার সকালে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উঠছে। ছবি: আনাদলু

লেবাননের দক্ষিণাঞ্চলে শুক্রবার সকালে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উঠছে। ছবি: আনাদলু

ইসরায়েল ও হিজবুল্লাহ শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে।  তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। তবে এ চুক্তির বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দেননি।

যুদ্ধবিরতির ঘোষণার আগে শুক্রবার ভোর থেকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং আরও অনেকে আহত হন। একই সময়ে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক হামলায় চার ইসরায়েলি সেনাও নিহত হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ স্বাক্ষর করেন। এই সমঝোতার লক্ষ্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের অবসান ঘটানো এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা।

এদিকে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি শুক্রবার ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।

সরকারি হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ৯১২ জন নিহত, ১১ হাজার ৮৭৩ জন আহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এছাড়া, ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকা দখল করে রেখেছে। এর মধ্যে কিছু অঞ্চল দীর্ঘ কয়েক দশক ধরে এবং কিছু এলাকা সর্বশেষ সংঘাতের সময় থেকে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সাম্প্রতিক সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনী লেবাননের অভ্যন্তরে ১০ কিলোমিটারেরও বেশি অগ্রসর হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা