× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ জিততে মেসি-এমবাপে হতে হবে রোহিতদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৩ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২০:০১ পিএম

বিশ্বকাপ জিততে মেসি-এমবাপে হতে হবে রোহিতদের

আসন্ন বিশ্বকাপের আয়োজক ভারত। আগের তিনটি আসরেই আয়োজকরা শিরোপা ঘরে তোলায় দলটিকে নিয়ে সমর্থকদের প্রত্যাশাও তেমনটি। সমর্থকদের এই আকাশচুম্বী প্রত্যাশা কাল হয়ে দাঁড়াবে কি না রোহিত শর্মার দলের জন্য; এ নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক ও বোর্ডপ্রধান সৌরভ গাঙ্গুলী। তার মতে, চাপ থাকবেই। কাজেই বিশ্বকাপ জিততে মেসি-এমবাপের মতো হতে হবে রোহিতদের।

সৌরভ বলেন, ‘ঘরের মাটিতে ভারত সব সময় ফেভারিট। খেলোয়াড়দের ফিটনেস ঠিক থাকলে, ঘরের কন্ডিশনে বিশ্বকাপ জেতার খুব ভালো সুযোগ থাকবে। এটা নির্ভর করবে টুর্নামেন্ট চলাকালীন তারা কীভাবে খেলবে এবং ফাস্ট বোলাররা কেমন পারফর্ম করবে তার ওপর।’

আরও পড়ুন: পাকিস্তানের উদ্দেশে শ্রীলঙ্কা ছেড়েছে বাংলাদেশ দল

হোম কন্ডিশনে সমর্থকদের চাপ নিয়ে সৌরভ বলেন, ‘অবশ্যই চাপ থাকবে। কিন্তু এটা আন্তর্জাতিক খেলা। এখানে চাপ জিততে হবে এবং পারফর্ম করতে হবে। গত ফুটবল বিশ্বকাপের ফাইনালে পারফর্মের জন্য প্রচণ্ড চাপে ছিলেন মেসি। তিনি তা করে দেখিয়েছেন। আর সে কারণেই তিনি সর্বশ্রেষ্ঠ। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দেন তিনি। ফ্রান্সও দুর্দান্ত খেলেছে এবং চাপের মধ্যে চ্যাম্পিয়নের মতো খেলেছে এমবাপে। দুর্দান্ত খেলোয়াড়রা সেটাই করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা