× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজির ঘোড়া অ্যাটকিনসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ০১:১৩ এএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ০৯:৩৬ এএম

বাজির ঘোড়া অ্যাটকিনসন

গত সপ্তাহে দ্য হান্ড্রেডে ব্যাট হাতে ইংলিশ অধিনায়ক জস বাটলার নিজেই মোকাবিলা করেছিলেন গাস অ্যাটকিনসনকে। দেখেছেন তার আগ্রাসী রূপ। মুগ্ধ হয়েছেন তার গতিতে।

আরও পড়ুন : বৃষ্টি আইনে ২ রানের জয়ে সিরিজ শুরু ভারতের

ঘণ্টায় ৯৫ মাইল বেগে বল ছুড়তে পারেন এই ২৫ বছর বয়সি তরুণ। সেখানেই হয়তো বাটলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন আর্চারকে নিয়ে ঝুঁকি নেবেন না।

বিশ্বকাপ মঞ্চে অ্যাটকিনসনকেই বানাবেন তার বাজির ঘোড়া, যে গতিতে চমকে দেবে প্রতিপক্ষকে। হয়েছেও তাই। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ১৫ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে অ্যাটকিসনকে।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া এই পেসার প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র ১৪টি। লিস্ট এ ম্যাচ খেলেছেন দুটি। টি-টোয়েন্টি খেলেছেন ৪১টি। সবশেষ দুই বছর আগে খেলেছেন ৫০ ওভারের ক্রিকেট।

তবে তার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ইংল্যান্ডের প্রধান নির্বাচক লুক রাইট, ‘অ্যাটকিনসন স্কোয়াডে থাকার যোগ্য। আমি নিশ্চিত সবাই তাকে দেখছে, সে অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং অসামান্য একজন ক্রিকেটার। শুধু হান্ড্রেডেই নয়, সে সবখানেই বিস্ফোরণ তৈরি করতে পারে। আমি নিজে যখন খেলেছি, তখন আমার বিপক্ষেও সে দারুণ বল করেছে। বেশ কয়েকবার আমাকে সমস্যায় ফেলেছে। সে আমাদের জন্য সত্যিকারের সম্পদ এবং আমরা তাকে একটি সুযোগ দিতে পেরে আনন্দিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা