প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৯:৫০ পিএম
করোনাভাইরাস চলাকালে ২০২০ সালে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। নিজ জেলার মেয়ে সাবরিন সুলতানা রত্নাকে বধূ করেছিলেন। এবার তাদের ঘরে আসছে নতুন অতিথি। বাবা হতে যাচ্ছেন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন - আর্চারকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের
ইনস্টাগ্রামে ছবি দিয়ে বিষয়টি জানান শান্ত নিজেই। শেয়ার করা সেই ছবিতে দেখা যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটে বিষয়টি উদযাপন করছেন শান্ত। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারের স্ত্রীর বেবিবাম্পের কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। যেখানে শান্তর পাশাপাশি দেখা যায় জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। যার মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফপত্নীরা।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রানে ফেরা শান্ত অসাধারণ ব্যাটিং করছেন প্রায় প্রতিটি সিরিজেই। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন। শান্তর এই ফর্ম বাংলাদেশের দর্শকরা দেখতে চাইবেন এবার এশিয়া কাপ ও বিশ্বকাপে।