× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্চারকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১৯:২৪ পিএম

আর্চারকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের

বিশ্বকাপ খেলতে ভাগ্যের সহায়তা লাগে। আর্চার বোধয় সেখানটাতেই পিছিয়ে গেছেন। নয়তো দীর্ঘ চোট থেকে মাঠে ফিরে কেনই বা ফের চোটে পড়বেন তিনি। আইপিএলে পাওয়া সেই চোট কেনই বা কাল হয়ে দাঁড়াবে তার বিশ্বকাপ খেলার পথে। কেনই বা ইংল্যান্ডকে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে হতে দলের সেরা পেসারকে বাদ দিয়ে। দুঃখটা কম নয় ইংল্যান্ডেরও। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া ভারত বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে আর্চারকে রাখতে না পারলেও এখনও এই পেসারকে নিয়ে আশা ছাড়ছেন না নির্বাচকরা।

জস বাটলারের নেতৃত্বে ১৫ সদস্যের দলে নতুন মুখ গাস অ্যাটকিনসন। অবসর ভেঙে বেন স্টোকসের ফেরা নিশ্চিতভাবেই স্কোয়াডে শক্তি বাড়াবে। সঙ্গে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন জনি বেয়ারস্টোও। তবে নির্বাচকদের দুঃখটা থেকে যাবে আর্চারকে রাখতে না পারার জন্য। 

নির্বাচক লুক রাইটের কণ্ঠেও ছিল আর্চারকে নিয়ে হতাশা, ‘সবাই জানে আমরা আর্চারকে পাওয়ার জন্য কতটা মরিয়া - এতে কোন সন্দেহ নেই। আমাদের হাতেও সময় কম। দল ঠিক করতে হবে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে দুর্ভাগ্যবশত বিশ্বকাপের দলে আমরা তাকে রাখতে পারছি না। তাকে নিয়ে অপেক্ষা করতে করতে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। তিনি আমাদের বিশাল সম্পদ। তাকে আমরা তাড়াহুড়ো করে দলে রাখতে চাই না। তবে তার ওপর আমাদের নজর আছে।’

বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা